odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 3rd August 2026, ৩rd August ২০২৬

আফগানিস্তানে আইএস-প্রধান নিহত

Admin 1 | প্রকাশিত: ৮ May ২০১৭ ২০:৪৭

Admin 1
প্রকাশিত: ৮ May ২০১৭ ২০:৪৭

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) কথিত প্রধান আবদুল হাসিব নিহত হয়েছেন। আফগান প্রেসিডেন্টের দপ্তর এমনটাই জানিয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট আশরাফ গনির দপ্তর থেকে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান বিশেষ বাহিনীর নেতৃত্বাধীন অভিযানে ১০ দিন আগে নিহত হন হাসিব।

গত মার্চে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার জন্য হাসিব দায়ী বলে ধারণা করা হয়। ওই হামলায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

গত মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও আফগান বিশেষ বাহিনীর অভিযানে হাসিব সম্ভবত নিহত হয়েছেন।

গত মাসেই মার্কিন সেনাবাহিনী নানগারহার প্রদেশে আইএসের সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে সবচেয়ে বড় ‘অপারমাণবিক বোমা’ হামলা চালায়।

২০১৫ সালে আইএস কথিত খোরাসান প্রদেশ ঘোষণা করে। আফগানিস্তান ও পাকিস্তানে আইএসের শাখা পুরো অঞ্চলটিকে খোরাসান প্রদেশ নামে ডাকে। এরপর থেকে তারা অঞ্চলটিতে একাধিক হামলা চালায়।



আপনার মূল্যবান মতামত দিন: