odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 7th May 2026, ৭th May ২০২৬

ভ্যাকসিনের অনুমোদনের আবেদন ফাইজার ও বায়োএনটেকের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ November ২০২০ ০০:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ November ২০২০ ০০:১২

 

ওয়াশিংটন, ২১ নভেম্বর, ২০২০ : যুক্তরাষ্ট্রের বৃহৎ ঔষধ কোম্পানী ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক তাদের তৈরি করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন পেতে আবেদন করেছে।
একে কনোনাভীত ও প্রায় অচল হয়ে পড়া বিশ্বের অর্থনীতি থেকে মুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দ্য ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশানে (এফডিএ) শুক্রবার ফাইজার/বায়োএনটেক এ আবেদন করার পর সংস্থাটি জানিয়েছে, তাদের ভ্যাকসিন কমিটি এই আবেদন নিয়ে আলোচনার জন্যে ১০ ডিসেম্বর বৈঠকে বসবে।
এফডিএ প্রধান স্টিফেন হান এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের প্রতিজনগণকে আস্থাশীল করতে স্বচ্ছ্বতা ও আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।
তবে তাদের পর্যালোচনায় কতো সময় লাগবে তা তিনি উল্লেখ করেননি। কিন্তু এর আগে ফেডারেল সরকার থেকে বলা হয়েছে, ডিসেম্বরেই জনগণ টিকা পাবে।
ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বাউরলা তাদেও করা আবেদনকে বিশে^র কাছে করোনার টিকা পৌছে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেন।
এদিকে গত সপ্তাহে মর্ডানা ও ইউএস ন্যাশনাল ইন্সস্টিটিউট ফর হেলথ তাদের টিকা পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করে। তারা তাদেও টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করে।
আগামী ২৫ নভেম্বও নাগাদ মর্ডানা টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করবে।
এছাড়া অক্সফোর্ড ও আস্ট্রাজেনকার যৌথভাবে তৈরি ভ্যাকসিনেরও তৃতীয় ধাপের পরীক্ষা এখনও চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: