odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 7th May 2026, ৭th May ২০২৬
পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ February ২০২১ ১৮:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ February ২০২১ ১৮:১৬

নিজস্ব প্রতিবেদক 

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে খালিস্তানপন্থীরা।

তারা মহারাষ্ট্রকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে।

এসময় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সূত্রঃ পার্সট টুডে

ভারত থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিতে আবেদন জানিয়ে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) সংগঠন চিঠি পাঠিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শিখ সংগঠনটির বক্তব্য, বাংলার সম্পদকে সব দিক দিয়ে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার। নিজেদের পরিচিতি, আদর্শ, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে পশ্চিমবঙ্গের উচিত ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা।

চিঠিতে এসএফজে’র অভিযোগ বাংলার সংস্কৃতি ধ্বংস করছে নয়াদিল্লি। ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা হওয়ার পথও দেখিয়েছে খালিস্তানিরা। খালিস্তানিদের যুক্তি, রাজ্যের আইনসভায় একতরফা ভাবে আইন পাশ করে ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে বাংলা। এই পদক্ষেপ নিলে বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে যাবে। তখন ভারতকে চাপে ফেলে আন্তর্জাতিক আদালতে এই মামলা চালানো যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি একই ধরনের চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের কাছেও পাঠিয়েছে এসএফজে। শুধু তাই নয়, পৃথক রাষ্ট্র হলে তারা দুই জনেই প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন বলেও প্রস্তাব দিয়েছে খালিস্তানিরা। পাশাপাশি, ‘ইন্ডিয়ান ইউনিয়ন’ থেকে বেরিয়ে যেতে দুই রাজ্যকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: