odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th August 2026, ৫th August ২০২৬

লিবীয় উপকূলে জাহাজ থেকে ১০ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৮ November ২০২১ ০৫:২৬

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৮ November ২০২১ ০৫:২৬

 

রোম, ১৭ নভেম্বর, ২০২১ : লিবীয় উপকূলে অভিবাসীদের বহনকারী একটি জাহাজ থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দমবন্ধ হয়ে তারা মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। 
দ্য ডক্টর্স উইদাউট বডার্স মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সংস্থা আরো বলেছে, তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস ৯৯ জনকে জীবিত উদ্ধার করেছে। 
তবে কাঠের জাহাজের একেবারে তলদেশ থেকে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 
উল্লেখ্য, প্রতিবছর লিবিয়া ও তিউনিশিয়া থেকে হাজার হাজার লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে। এদের বেশিরভাগেরই গন্তব্য ইতালি।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর ফ্লাভিও ডি গিয়াকমো জানিয়েছেন, চলতি বছর বিপদজনক এই রুটে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১,২৩৬ জন প্রাণ হারিয়েছে। গত বছর একইসময়ে মারা গিয়েছিল ৮৫৮ জন।



আপনার মূল্যবান মতামত দিন: