odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 7th May 2026, ৭th May ২০২৬

মারিউপোল দখলে নেয়ার দাবি রাশিয়ার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ April ২০২২ ২০:৫২

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ April ২০২২ ২০:৫২

রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল নিজেদের দখলে নেয়ার দাবি করেছে। তবে শহরের একটি ইস্পাত কারখানায় ইউক্রেনের যোদ্ধাদের একটি দল এখনও রয়ে গেছে। যাদেরকে আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছে মস্কো। এমনকি আত্মসমর্পণ করা যোদ্ধাদের জীবন রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটির সেনারা।

রোববার (১৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, মারিউপোল শহর ‘পুরোপুরি’ দখলে নেয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে শহরটি মস্কোর দখলে চলে গেলে তা হবে গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রুশ সামরিক বাহিনীর হাতে পতন হওয়া ইউক্রেনের প্রথম বড় কোনো শহর।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ, ইউক্রেনীয় যোদ্ধাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের (আটকে পড়া ইউক্রেনীয় যোদ্ধাদের) জীবন বাঁচানোর একমাত্র সুযোগ হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেয়া এবং আত্মসমর্পণ করা।

তিনি আরও বলেছেন, মারিউপোলকে স্বাধীন করার অভিযানে ইতোমধ্যেই এক হাজার ৪৬৪ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।

এদিকে রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, মারিউপোলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৯টা) যেসব ইউক্রেনীয় যোদ্ধা তাদের অস্ত্র সমর্পণ করবে তাদের জীবন রক্ষা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: