odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

ইইউ নাগরিকরা সমান অধিকার পাবেন : টেরেসা মে

Admin 1 | প্রকাশিত: ২৪ June ২০১৭ ০১:৫৬

Admin 1
প্রকাশিত: ২৪ June ২০১৭ ০১:৫৬

ব্রিটনের প্রধানমন্ত্রী বলেছেন ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যে বৈধ অভিবাসী ইইউ নাগরিকরা কর্মসংস্থান, চিকিৎসাসেবাসহ সব ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের সমান সব ধরনের অধিকার পাবেন। তিনি আরও বলেন ইউকে কখনও চায় না যে বর্তমান ব্রিটেনের অভিবাসী কোন ইউরোপীয় নাগরিক দেশ ত্যাগ করুক। আর এই ব্যবস্থা পারস্পরিক হবে বলে তিনি আশা করেন।
ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনে মিসেস মে বলেন ‘কেউ কোন ধরনের কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হবে না।’  বর্তমানে ইউকেতে ৩০ লাখ ২০ হাজার ইইউ নাগরিক রয়েছেন, যাদের অনেকের মনে ভয় রয়েছে যে তাদেরকে হয়তো ফেরত পাঠানো হবে।
মিসেস মে জোর দিয়ে ইউকে'র ২৭ টি ইইউ পার্টনারদের বলেন তার দেশ চায় না কেউ সেখান থেকে চলে যাক বা কারো পরিবার দু’ভাগ হয়ে যাক।
এদিকে তার এই প্রস্তাবের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মেরকেল এটাকে ‘একটা ভাল শুরু’ বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন ব্রেক্সিটকে ঘিরে অনেক ইস্যু রয়েছে যেগুলো সমাধান করতে হবে।
ইইউ’র একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন যখন ইউকের পুরো প্রস্তাব সোমবার প্রকাশিত হয়, তখন তারা এর ‘লাইন বাই লাইন’ পড়ে দেখেছেন।
ইইউ থেকে বের হয়ে যাওয়ার জন্য ইউকের হাতে ২০১৯ সালের মার্চ পর্যন্ত সময় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: