odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬
যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মী রাজপথেই প্রতিরোধ গড়ে তুলবে

বিএনপি-জামাতের নৈরাজ্য, তাণ্ডবের প্রতিবাদে মহানগর দক্ষিন যুবলীগ

odhikarpatra | প্রকাশিত: ২০ September ২০২২ ০৮:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২০ September ২০২২ ০৮:৩৪

দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, তাণ্ডবের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান যুবলীগ নেতারা।

সোমবার বিকাল ৩টায় রাজধানীর শ্যামপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপির রাজনীতি হত্যার রাজনীতি, বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি, বিএনপির রাজনীতি আগুন সন্ত্রাসের রাজনীতি।

উপস্থিত নেতারা বলেন, মানুষের জানমালের ওপর আগুন সন্ত্রাসী বিএনপি-জামাত কোন আঘাত হানার চেষ্টা করলে যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মী রাজপথেই বিএনপি-জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, প্রফেসর ড. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামিল রানা, সহ-সম্পাদক মো. নাসির উদ্দিন মিন্টু, কার্যনির্বাহী সদস্য মো. বজলুল করিম মীরসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: