odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

কাস্টমস, এক্সাইজ ও ভ‍্যাট এর সূত্রাপুর ও শ‍্যামপুর বিভাগের যৌথ উদ‍্যোগে তিন দিন ব‍্যাপী ভ‍্যাট মেলা

শাহ মোয়াজ্জেম  | প্রকাশিত: ১৩ October ২০২২ ০০:১২

শাহ মোয়াজ্জেম 
প্রকাশিত: ১৩ October ২০২২ ০০:১২

 
রাজধানীর দয়াগঞ্জে কাস্টমস, এক্সাইজ ও ভ‍্যাট এর সূত্রাপুর ও শ‍্যামপুর বিভাগের যৌথ উদ‍্যোগে অফিস কম্পাউন্ডের খোলা জায়গায় ১১ -১৩ অক্টোবর পযর্ন্ত তিন দিন ব‍্যাপী জাতীয় রাজস্ব বোর্ডের সদস‍্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান এর নির্দেশনার আলোকে "শতভাগ নিবন্ধন প্রদান ও অনলাইনে দাখিলপত্র দাখিলকরণ বিষয়ক" এক মেলার আয়োজন করা হয়। গত ১১ ই অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় ভ‍্যাট মেলা উদ্ভোধন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ‍্যাট এর যুগ্ম কমিশনার এইচ এম শরিফুল হাসান। প্রধান অতিথির বক্তব‍্যে তিনি বলেন, বাংলাদেশে ভ‍্যাট ব‍্যবস্থা ১৯৯১ সাল হতে প্রচলিত হয়। ভ‍্যাট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য  নিয়মিত এই রকম ভ‍্যাট মেলার আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত কমিশনার মহোদয়ের সুদক্ষ নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে এ মেলার আয়োজন। মেলার প্রতিপাদ‍্য ছিল ভ‍্যাট দিবো জনে জনে, অংশ নেব উন্নয়নে। স্বচ্ছ হবে ভ্যাট প্রদান, ইএফডিতে সমাধান। অনলাইনে ভ‍্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আলোচনা কালে বলেন, ভ্যাট আইন বাস্তবায়ন ও এর সাফল্যে ব্যবসায়ীদের ওপর আমরা আস্থা রাখছি। ব্যবসায়ীদের অংশীজন ঘোষণা করেছে এনবিআর। তারা হচ্ছেন ভ্যাট স্মার্ট ও ভ্যাট ট্রাস্টি। ব্যবসায়ীদের মাধ্যমে আমরা সঠিক ভাবে পাবো সেই প্রত্যাশা করছি। ভ‍্যাট মেলায় অনলাইনে নতুন ভ‍্যাট নিবন্ধন ও ভ‍্যাট প্রদানে ব‍্যবসায়ীদেকে উৎসাহ প্রদান করা হচ্ছে। মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ‍্যাট সূত্রাপুর বিভাগের উপ কমিশনার দ্বৈপায়ন চাকমা। মেলা আয়োজকদের মধ‍্য থেকে  উপস্থিত ব‍্যবসায়ী ও সুধীজনদের উদ‍্যেশ‍্যে স্বাগত বক্তব‍্য দেন শ‍্যামপর বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাহবুব উদ্দিন আহমেদ। 


আপনার মূল্যবান মতামত দিন: