odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

রাজধানীতে মাদক বিরোধী অভিযান আটক ২৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ December ২০২২ ০২:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ December ২০২২ ০২:৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১০৩৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: