odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

বাড়ল ইমরান খানের জামিনের মেয়াদ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ May ২০২৩ ০১:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ May ২০২৩ ০১:৫৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার ইমরান খানের আইনজীবী এ তথ্য জানিয়েছেন ।

গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি হয়। পরে গত শুক্রবার ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এই জামিনের মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল।