odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চান মোদি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ May ২০২৩ ০২:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ May ২০২৩ ০২:৫৮

পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে বছরের পর বছর চলা তিক্ত সম্পর্কের ‘অবসান চান’ প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সম্পর্ক স্বাভাবিক করতে উপযুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব পাকিস্তানকেই নিতে হবে বলে অভিমত তার। 

জি৭ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার হিরোশিমায় পৌঁছান মোদি। জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জঙ্গিদের মদদ দেওয়ার মতো বিপজ্জনক প্রবণতা বিরত থাকা উচিত। খবর ডনের। 

এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ইসলামাবাদ দিল্লির যে কোনো উদ্বেগের সমাধান করতে ইচ্ছুক। কিন্তু ইসলামাবাদ ভারতের দিক থেকেও একই আশা করছে।

 

চলতি মাসের শুরুর দিকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতের গোয়ায় যান বিলাওয়াল ভুট্টো। সেখানে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর কয়েক মিনিট পর বিলাওয়ালের সঙ্গে উপস্থিত জয়শঙ্কর আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ ‘সন্ত্রাসবাদের হুমকি’ নিয়ে একটি জোরালো বিবৃতি দেন।

জাপানের সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকারে পূর্ব লাদাখে অস্থিরতা নিয়ে মোদি বলেন, চীনের সঙ্গে স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্কে স্থাপন করতে হলে ওই এলাকায় শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। তবে নিজেদের সীমান্তের কোনো অংশ দখলে নেওয়ার মতো আচরণও গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: