odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 17th September 2026, ১৭th September ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান:আটক ৫৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ May ২০২৩ ১৮:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ May ২০২৩ ১৮:৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৩৮৮৪ পিস ইয়াবা, ১১৭ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৮২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গতকাল রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: