odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

ডিএমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ May ২০২৩ ১৮:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ May ২০২৩ ১৮:২৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৭ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন, ১৪১১৪ পিস ইয়াবা ও ৬ কেজি ৪৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: