odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd November 2026, ২nd November ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৯ জন আটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৭:৪১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৭:৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৬৩২২ পিস ইয়াবা, ৬৫ গ্রাম ১২৬ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ ও ৯ কেজি ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।