odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th June 2026, ১৮th June ২০২৬

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না’: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ August ২০২৩ ১৯:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ August ২০২৩ ১৯:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে ক্ষমতা দখল করার স্বপ্ন অলীক ও অবান্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। দেশের ১৭ কোটি জনগণ  শেখ হাসিনার পক্ষে রয়েছে।
 
রাজধানীর মতিঝিলের রুপালী ব্যাংক লিমিটেডের সম্মেলন কক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু পরিষদ রুপালী ব্যাংক লিমিটেড শাখারউদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: