odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 3rd August 2026, ৩rd August ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ September ২০২৩ ০২:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ September ২০২৩ ০২:১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২২ জনে। নতুন মৃত ১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ১২২ রোগী। তাদের মধ্যে দুই হাজার ২৭৩ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: