odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬

রাজধানীজুড়ে অভিযানে মাদকসহ আটক ৩৮

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ September ২০২৩ ১০:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ September ২০২৩ ১০:২৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৬৮৬৩ পিস ইয়াবা, ২৯ গ্রাম হেরোইন, ৬৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: