odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd November 2026, ২nd November ২০২৬

আবারও সিসিইউতে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ September ২০২৩ ১৯:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ September ২০২৩ ১৯:৩৯

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আবারও কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত তলা থেকে চার তলায় সিসিইউতে নেওয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। এর আগে দুই দফা তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছিল।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া।