odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 17th September 2026, ১৭th September ২০২৬

তৃতীয় মেয়াদে মিসরের ক্ষমতায় সিসি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ December ২০২৩ ১০:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ December ২০২৩ ১০:৩১

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করেছেন। ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

১০ থেকে ১২ ডিসেম্বর মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া হয়। গতকাল ফলাফল ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ। তারা জানায়, এবারের নির্বাচনে ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। এটা ‘অভূতপূর্ব’ ঘটনা।

জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ আরও জানায়, মোট ভোটের ৮৯ দশমিক ৬ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন সিসি। এ হিসাবে দেশটির প্রায় ৩ কোটি ৯০ লাখের বেশি ভোটার তাঁকে ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে সিসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও তিন প্রার্থী। তাঁদের কেউ তেমন পরিচিত মুখ নন। তাই ভোটের লড়াইয়ে সিসিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি, ফলে সিসির জয় অনেকটাই অনুমেয় ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: