odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th August 2026, ৫th August ২০২৬

গাজা আগ্রাসনকে ‘নারীদের বিরুদ্ধে যুদ্ধ’ বলল জাতিসংঘের ইউএন ওমেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ March ২০২৪ ১৪:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ March ২০২৪ ১৪:৫৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে নারীদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা ইউএন ওমেন।

সংস্থাটি বলেছে, “ইসরায়েল গাজায় যে হামলা চালিয়েছে সেটা নারীদের বিরুদ্ধেও একটি যুদ্ধ।

”গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের এই সংস্থাটি বলেছে- ইসরায়েলি বাহিনী অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় আনুমানিক ৯ হাজার ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে। এভাবে যুদ্ধ চলতে থাকলে প্রতিদিন গড়ে ৬৩ নারী নিহত হবে বলে সংস্থাটি দাবি করেছে।

সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, গাজার যুদ্ধ যখন পাঁচ মাসের সীমার কাছাকাছি চলে আসছে তখন গাজার নারীরা এর বিধ্বংসী প্রভাবের সবচেয়ে বেশি শিকার হচ্ছে।

সূত্র: ইউএন উইমেন, আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: