odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

দুদকের মামলায় জামিন পেলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ March ২০২৪ ১৭:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ March ২০২৪ ১৭:০১

৩ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক) : গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে জামিন দিয়েছে একটি আদালত।

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করে আজ আদেশ দেন। এ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

এই মামলায় গত ১ ফেব্রুয়ারি ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। মামলায় দুদক ১৩ জনকে আসামি করলেও অভিযোগপত্রে জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসানের নাম যুক্ত করা হয়।