odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন আইজিপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ March ২০২৪ ১২:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ March ২০২৪ ১২:০৮

৪ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক) : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (আইজিপি) সকল ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। চাঁদাবাজি বন্ধে পুলিশের সকল ইউনিটের সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

পুলিশ সপ্তাহ ২০২৪-এর শেষ দিনের প্রথম অধিবেশনে আজ সকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে আইজিপি এ নির্দেশনা দেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মামলার সাজার হার আরও বাড়াতে  কাজ করার জন্য  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।  স্পর্শকাতর মামলার সাজা নিশ্চিত করার জন্য তিনি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।