odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 19th March 2026, ১৯th March ২০২৬

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ April ২০২৪ ২০:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ April ২০২৪ ২০:৫৬

৯ এপ্রিল, ২০২৪ (অনলাইন ডেস্ক) : বাংলাদেশের আকাশে কোথাও আজ হিজরি ১৪৪৫ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার ১১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে । আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর রোজা ৩০ দিন পূর্ন হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি  বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৈঠক শেষে ফরিদুল হক খান বলেন, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। 



আপনার মূল্যবান মতামত দিন: