odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

সিআরসির প্রতিষ্ঠা বার্ষিকীতে ঈদ সামগ্রী বিতরণ

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ৫ June ২০২৪ ২৩:১৪

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৫ June ২০২৪ ২৩:১৪

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সিআরসি) এর কেন্দ্রীয় শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির দ্বিতীয় তলায় ঐক্যমঞ্চ কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মোঃ-শাহীদ কাওসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো: মাজেদুল হক নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, সিআরসির সাবেক সাধারণ-সম্পাদক মাহবুবুর আকাশ ও ঐক্যমঞ্চের আহ্বায়ক রাবেয়া সহ সংগঠনটির সদস্যবৃন্দ।

এসময় সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান বলেন, সিআরসি সংগঠনে আমি সরাসরি যুক্ত ছিলাম না। আমিও চেষ্টা করব পথশিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তাৎপর্য রয়েছে। এভাবে পথশিশুদের পাশে থাকায় সাদুবাদ জানাচ্ছি এবং সংগঠনের আরও উত্তরোত্তর সফলতা কামনা করছি।

সংগঠনটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো: মাজেদুল হক নয়ন বলেন, কতটুকু পারি সেটা ভাবার বিষয় না, কতটুকু চেষ্টা করি সেটা ভাববার বিষয়। আমরা শিক্ষক, আমরা ছাত্র, আমাদের আয় ব্যয়ের একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার মাঝেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা প্রতিবারের ন্যায় এধরনের কর্মসূচি হাতে নিয়েছি। বিভিন্ন সময় শীতবস্ত্র, ইফতার মাহফিল, খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমাদের আনন্দ, দুঃখ, বেদনা টুকু তাদের সাথে শেয়ার করি। আমি চাই যে যাদের রিসোর্সে ভালো অবস্থান, সেবা দেওয়ার এবিলিটি রয়েছে তারা যেন আমাদের সাথে যুক্ত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: