odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

নতুন প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ August ২০২৪ ২২:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ August ২০২৪ ২২:০৮

বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ শনিবার রাতে তাঁকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী আইন উপদেষ্টা পদত্যাগপত্রগুলো প্রধান উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।