odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th June 2026, ১০th June ২০২৬

তেল আবিবের কাছে গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা : হিজবুল্লাহ

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৪ ১৮:৫২

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৪ ১৮:৫২

লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ শনিবার বলেছে, তারা শনিবার রাতে তেল আবিবের কাছে একটি ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।

ইরান-সমর্থিত গ্রুপটি এক বিবৃতিতে জানায়, তারা স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ‘তেল আবিবের শহরতলীতে ৮২০০ সামরিক গোয়েন্দা ইউনিটের গ্লিলট ঘাঁটিতে রকেট হামলা চালায়।’ 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের উপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে প্রায় এক বছর ধরে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চলে। ২৩ সেপ্টেম্বর ইসরাইল হিজবুল্লাহ’র সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে।

হিজবুল্লাহ প্রায়ই ইসরাইলি ঘাঁটি বা ইসরায়েলি ভূখণ্ডের শহুরে এলাকায় রকেট হামলা চালানোর দাবি করে আসছে। গ্রুপটি বেশ কয়েকবার গ্লিলটতে আঘাত করার দাবি করেছে।

এ প্রতিরোধ গ্রুপ আরও জানায়, তারা শনিবার সকালে ইসরাইলের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিশেষ করে সাফেদ শহরে রকেট হামলা চালায়। 

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, লেবানন থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট হামলার প্রেক্ষিতে সাইরেন সক্রিয় করা হয়েছিল এবং চলমান ঘটনায়  লেবাননের হামলার লক্ষ্যবস্তু নজরদারির মধ্যে ছিল।

সুত্র : বাসস



আপনার মূল্যবান মতামত দিন: