odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th June 2026, ১০th June ২০২৬

মধ্য মেক্সিকোয় পানশালায় বন্দুক হামলায় নিহত ১০

odhikarpatra | প্রকাশিত: ১০ November ২০২৪ ২০:০০

odhikarpatra
প্রকাশিত: ১০ November ২০২৪ ২০:০০

শনিবার মধ্য মেক্সিকান শহর কুয়েরতারোর একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছে। স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।

কুয়েরতারোর পাবলিক সিকিউরিটি বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুসকা বলেন, হামলাকারীরা শহরের ঐতিহাসিক জেলার লস ক্যান্টারিটোস পানশালায় গুলি চালায়।
মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে বন্দুকে সজ্জিত অন্তত চারজন লোক একটি পিকআপ ট্রাকে চড়ে পানশালায় আসে। এ ঘটনা এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অন্তত সাতজন আহত হয়েছে।’

ফেরুস্কা বলেন, সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: