odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th August 2026, ৫th August ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় পাখির সাথে সংঘর্ষে দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা হতে পারে : দমকল প্রধান

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৪ ২২:২৯

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৪ ২২:২৯

দক্ষিণ কোরিয়ায় প্রতিকূল আবহাওয়ার কারণে সম্ভবত একটি পাখির সাথে সংঘর্ষে জেজু এয়ারের বিমানটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় দমকল প্রধান রোববার জানিয়েছেন। স্থানীয় দমকল প্রধানের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়। এক ভিডিওতে দেখা গেছে, অবতরণের সময় বিমানটিতে আগুন জ্বলছে।

মুয়ান ফায়ার স্টেশনের প্রধান লি জিওং-হিউন এক বিবৃতিতে বলেছেন, দমকল বাহিনীর ধারণা পাখির সঙ্গে ধাক্কা লাগা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে, প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। যৌথ তদন্তের পরে সঠিক কারণ জানানো হবে । 



আপনার মূল্যবান মতামত দিন: