odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd November 2026, ৩rd November ২০২৬

পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ উত্তর পেরুর একটি ব্যস্ত শপিং সেন্টারের ফুড

odhikarpatra | প্রকাশিত: ২২ February ২০২৫ ১৬:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২২ February ২০২৫ ১৬:৫৪

কোর্টের ছাদ ধসে কমপক্ষে তিনজন নিহত এবং প্রায় ৭৪ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

পেরুর রাজধানী লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছাদ ধসের সময় শপিং মলের ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল।

আমেরিকা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দমকল বিভাগের কমান্ডার গেলকুই গোমেজ বলেছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আগে ২০ জন আহত হওয়ার কথা বলেছিল। তবে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মরিলো বলেন, আহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন শিশু রয়েছেন। মরিলো আরপিপি রেডিওকে জানিয়েছেন আহত ১১ জনের অবস্থা গুরুতর।

রাজধানী লিমা থেকে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রুজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেক্সে এই ধসের ঘটনা ঘটে।

শতাধিক দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন।