odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

জাপানে আরো তুষারপাতের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার আহ্বান

odhikarpatra | প্রকাশিত: ২৪ February ২০২৫ ১৮:৩১

odhikarpatra
প্রকাশিত: ২৪ February ২০২৫ ১৮:৩১

জাপানের আবহাওয়া সংস্থা সোমবার জানিয়েছে, দুই সপ্তাহের তুষারপাতের পর আরো ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। ফলে, তুষারধস এবং বরফের রাস্তা দিয়ে চলাচল করতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশটির জাপান সাগর পাড়ের অঞ্চলগুলোতে প্রতি বছর ভারী তুষারপাত হয়। এ অঞ্চলগুলোতে অনেক স্কি রিসোর্ট রয়েছে। যার ফলে বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক এসব অঞ্চলে আসেন। কিন্তু এই মাসে বেশ কয়েকটি শহরে রেকর্ড পরিমান তুষারপাত হয়েছে। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে এবং প্রাণহানি হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সোমবার জানায়, নিগাতা, ইশিকাওয়া এবং নাগানো প্রিফেকচারের পাশাপাশি হিরোশিমা এবং শিমানে প্রিফেকচারসহ কিছু পশ্চিমাঞ্চলে আরো তুষারপাতের আশঙ্কা রয়েছে। সংস্থাটি ওইসব এলাকায় তুষারধস, বরফের রাস্তা এবং পানির পাইপ জমে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার জন্যও জনগণকে সতর্ক করেছে।

জেএমএ তথ্য অনুসারে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ, উত্তর আওমোরি শহরে পাঁচ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিগাতার উওনুমায় ৩ দশমিক ৮১ মিটার এবং ফুকুশিমা প্রিফেকচারের তাদামিতে ৩ দশমিক ১৩ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: