odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th August 2026, ৪th August ২০২৬

পাকিস্তানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯

odhikarpatra | প্রকাশিত: ৫ May ২০২৫ ১৯:১৯

odhikarpatra
প্রকাশিত: ৫ May ২০২৫ ১৯:১৯

পাকিস্তানের বেলুচিস্তানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের এক সপ্তাহ পর এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। 


এএফপি জানায়, সোমবার এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় কর্মকর্তারা। 

গত ২৮ এপ্রিল বেলুচিস্তানের নোশকি জেলায় এই দুর্ঘটনাটি ঘটে।

একটি তেলবাহী ট্যাংকার বাজারের কাছে থেমে গেলে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে স্থানীয়রা এগিয়ে এলে, হঠাৎ ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। 

এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য করাচির হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাসান মেনগাল বলেন, এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: