odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

ফ্লোরিডায় দোষী সাব্যস্ত সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড কার্যকর

odhikarpatra | প্রকাশিত: ১৬ May ২০২৫ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১৬ May ২০২৫ ২৩:৫৩

দক্ষিণ আমেরিকার ফ্লোরিডা রাজ্যে ‘ক্রস-কান্ট্রি কিলার’ নামে খ্যাত গ্লেন রজার্সকে (৬২) প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডার রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই কথা জানান।

মিয়ামি থেকে এএফপি আজ এই খবর জানায়।

১৯৯৫ সালের নভেম্বরে টিনা মেরি ক্রিবস হত্যা এবং অন্যান্য হত্যার জন্য রাইফোর্ডের ফ্লোরিডা স্টেট কারাগারে গ্লেন রজার্সকে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

৩৪ বছর বয়সী দুই সন্তানের মা ক্রিবসকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে তার মৃতদেহ একটি হোটেলের বাথটাবে পাওয়া যায়।

রজার্সকে একই বছরে ক্যালিফোর্নিয়ায় ৩৩ বছর বয়সী স্যান্ড্রা গ্যালাঘের হত্যার জন্যও দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং কমপক্ষে আরো দুই মহিলার হত্যার সন্দেহভাজন ছিলেন। এদেরমধ্যে একজন মিসিসিপিতে এবং অন্যজন লুইসিয়ানায়।

এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরমধ্যে ১২টি প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে; দুটি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে; এবং দুটি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে, এবং ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং পেনসিলভানিয়ায় আরো তিনটি রাজ্যে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ডের সমর্থক এবং তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ‘নিকৃষ্টতম অপরাধের জন্য’ এর ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: