odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপি’র প্রতিনিধি দল

odhikarpatra | প্রকাশিত: ১২ June ২০২৫ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১২ June ২০২৫ ২৩:৫৩

চলতি জুন মাসের শেষে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন।

এ মাসের শেষে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধি দলটি চীন সফর করবেন। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন। প্রতিনিধি দলে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টাদের কেউ কেউ অংশ নিতে পারেন বলে জানা গেছে।

এদিকে গতকাল বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাত দশটার পর তিনি লন্ডন পৌঁছান বলে জানান শায়রুল কবির খান।

ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ জুন অনুষ্ঠেয় বৈঠককে সামনে রেখেই আমির খসরুর এই সফর।



আপনার মূল্যবান মতামত দিন: