odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে আমন্ত্রণ

odhikarpatra | প্রকাশিত: ৫ August ২০২৫ ১৭:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৫ August ২০২৫ ১৭:৫৮

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বিকেল ৫টায় সরকার কর্তৃক ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এ বি এম আবদুস সাত্তারের বরাতে জানান, জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির পাঁচ সদস্য অংশ নেবেন। অন্যরা হলেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিহউল্লাহ ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও অংশগ্রহণ করবেন বলে জানান শায়রুল কবির।



আপনার মূল্যবান মতামত দিন: