odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 20th March 2026, ২০th March ২০২৬
জঙ্গিরা একটি কম্পউন্ডে বোমা বানানোর কাজে ব্যস্ত থাকার সময় এ বিস্ফোরণ ঘটে।

আফগানিস্তানে দুর্ঘটনাবশতঃ বিস্ফোরণে ১০ জঙ্গি নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ March ২০১৮ ১৯:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ March ২০১৮ ১৯:৪৯

আফগানিস্তানে দুর্ঘটনাবশতঃ বিস্ফোরণে ১০ জঙ্গি নিহত

মইমনা (আফগানিস্তান), : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে দুর্ঘটনাবশতঃ এক বিস্ফোরণে ১০ তালেবান জঙ্গি নিহত ও আরো চারজন আহত হয়েছে। শনিবার সামরিক সূত্র একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
সেনা সূত্র জানায়, প্রাদেশিক রাজধানী মইমনা নগরীর দক্ষিণের পোস্তন কোত জেলার সার হাওয়াজ গ্রামে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র জানায়, জঙ্গিরা একটি কম্পউন্ডে বোমা বানানোর কাজে ব্যস্ত থাকার সময় এ বিস্ফোরণ ঘটে। সূত্র আরো জানায়, নিহতদের মধ্যে তালেবানের দুই বোমা বিশেষজ্ঞ রয়েছে।
এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: