odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

দ. কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র নিরাপত্তার পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নেবে চীন

Admin 1 | প্রকাশিত: ৯ March ২০১৭ ২২:৩২

Admin 1
প্রকাশিত: ৯ March ২০১৭ ২২:৩২

সোমবার উত্তর কোরিয়া জাপান সাগরে দূরপাল্লার চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরদিনই যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় তাদের থাড ক্ষেপণাস্ত্র নিরাপত্তা বুহ্য মোতায়েন শুরু করেছে বলে ঘোষণা দেয়ার পর চীন হুঁশিয়ার করেছে তারা এখন পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নেবে। তবে সেই ব্যবস্থা তা তারা খোলাসা করেনি।
সেনা সূত্র উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনাপ বলছে এপ্রিল মাসের মধ্যেই মার্কিন এই ব্যবস্থা কার্যকর হবে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে এই নিরাপত্তা ব্যবস্থার মূল লক্ষ্য উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা।
বলা হচ্ছে, থাড স্বল্প এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত করার আগেই তা সনাক্ত করে আকাশেই ধ্বংস করতে সক্ষম। এটি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ২০০ কিমি পর্যন্ত দূরের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। দেড়শ কিমি পর্যন্ত উঁচুতে যেতে পারে।
কিন্তু দক্ষিণ কোরিয়ায় এ ধরণের ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন নিয়েন অঞ্চলের বেশ কিছু দেশ আপত্তি করছিলো।
রাশিয়াও থাড মোতায়েনের বিরুদ্ধে। চীন ও রাশিয়ার উদ্বেগ এই ব্যবস্থার রাডারের আওতায় তারাও চলে আসবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাগত বছরই জানিয়েছিল কোরীয় উপদ্বীপে এই ক্ষোপনাস্ত্র নিরাপত্তা ব্যবস্থা তাদের কৌশলগত নিরাপত্তা স্বার্থ খর্ব করবে।
এমনকী দক্ষিণ কোরিয়াতেই অনেকে আশঙ্কা করছেন যে শত্রু দেশগুলো এখন এই ব্যবস্থাকেই টার্গেট করতে চাইবে। ফলে যে সব জায়গায় এই ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে তার আশপাশের জনজীবন হুমকিতে পড়তে পারে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সংজু অঞ্চলের বহু বাসিন্দা গতবছর আগস্ট মাসে থাড মোতায়েনর পরিকল্পনার বিরুদ্ধে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানিয়েছিলো।



আপনার মূল্যবান মতামত দিন: