odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th June 2026, ১৮th June ২০২৬
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগ, অভিযুক্ত ইমন পুলিশ হেফাজতে

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক

odhikarpatra | প্রকাশিত: ২৬ January ২০২৬ ২১:০১

odhikarpatra
প্রকাশিত: ২৬ January ২০২৬ ২১:০১

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকের নাম রায়হান কবির ইমন।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে শিক্ষার্থীরা অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ অভিযুক্ত চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে একপর্যায়ে পুলিশ অভিযুক্ত ইমনকে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: