odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ছাত্রদলের নির্বাচনী প্রচারণা ও মনিরুল হক চৌধুরীর ৯ দফা ঘোষণা

কুবি ভর্তি পরীক্ষার ভিড়ে বিএনপি প্রার্থীর প্রচারণা! অভিভাবকদের লিফলেট বিলি করল শাখা ছাত্রদল

odhikarpatra | প্রকাশিত: ১ February ২০২৬ ২০:১১

odhikarpatra
প্রকাশিত: ১ February ২০২৬ ২০:১১

কুবি প্রতিনিধি | অধিকারপত্র ডটকম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'বি' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে অভিনব নির্বাচনী প্রচারণা চালিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিএনপি মনোনীত প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও দলের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেন তারা।

শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান, আইন এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিটের পরীক্ষা চলাকালীন এই কার্যক্রম লক্ষ্য করা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা অভিভাবকদের জটলার মধ্যে গিয়ে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের ধারণা দেন। একইসঙ্গে কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার এই কার্যক্রমের বিষয়ে বলেন, "আমরা উপস্থিত অভিভাবকদের মধ্যে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা, বিশেষ করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড নিয়ে তারেক রহমানের পরিকল্পনাগুলো ব্যাখ্যা করেছি। পাশাপাশি এই আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর কুমিল্লার উন্নয়ন নিয়ে যে ৯ দফা ইশতেহার রয়েছে, সেটিও সবার কাছে পৌঁছে দিয়েছি।"

বিশ্ববিদ্যালয় এলাকায় রাজনৈতিক কর্মসূচির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও ছাত্রদল নেতাদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে জনকল্যাণমূলক পরিকল্পনার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

 

কুবি ভর্তি পরীক্ষার ভিড়ে বিএনপি প্রার্থীর প্রচারণা! অভিভাবকদের লিফলেট বিলি করল শাখা ছাত্রদল

#CoU #কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #ছাত্রদল #বিএনপি #ভর্তি_পরীক্ষা #নির্বাচনী_প্রচারণা #মনিরুল_হক_চৌধুরী #অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: