odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 7th May 2026, ৭th May ২০২৬
ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত

ভুয়া তথ্যের দিন শেষ! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ফ্যাক্টচেকিং শেখালেন বিশেষজ্ঞরা

odhikarpatra | প্রকাশিত: ২ February ২০২৬ ২১:৫২

odhikarpatra
প্রকাশিত: ২ February ২০২৬ ২১:৫২

নিজস্ব প্রতিবেদক, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় 'ফ্যাক্টচেকিং, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন' নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণমূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিল, ইউল্যাব (ULAB) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ব্যাচ প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।

সেমিনারে বক্তারা ডিজিটাল যুগে সঠিক তথ্য যাচাইয়ের কৌশল, ভুয়া তথ্য শনাক্ত করার আধুনিক টুলস এবং অপতথ্যের সামাজিক কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজকরা জানান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের (ফ্রেশার্স) দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ।

আয়োজক দলের পক্ষ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারজানা রহমান সম্পা বলেন, "আমাদের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ডিজিটাল লিটারেসি বাড়ানো। আজকের ফ্রেশার্সরাই আগামী দিনের মতামতনেতা। তারা যদি এখন থেকেই সঠিক তথ্য ও নির্ভরযোগ্য উৎস চিনতে পারে, তবেই একটি সুস্থ ডিজিটাল সমাজ গঠন সম্ভব।"

বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে অনলাইন এটিকেট বা শিষ্টাচারের ওপর জোর দিয়ে বলেন, "অনলাইন স্পেসে আমরা অনেক সময় গুরুত্বহীনভাবে তথ্য শেয়ার করি। কিন্তু ডিজিটাল স্পেসেরও নির্দিষ্ট নিয়ম আছে। মিসইনফরমেশনের বিরুদ্ধে আমাদের রেজিলিয়েন্স বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে।"

অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "পৃথিবী স্মার্ট হওয়ার সাথে সাথে আমাদেরও স্মার্ট হতে হবে। আমরা যদি যাচাই না করে কোনো ভুল তথ্য শেয়ার করি, তবে তা আমাদের ব্যক্তিগত সচেতনতাকেই প্রশ্নবিদ্ধ করে।"

দিনব্যাপী এই সেমিনারে শিক্ষার্থীরা হাতে-কলমে ফ্যাক্টচেকিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন, যা তাদের আগামীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সচেতনভাবে বিচরণ করতে সাহায্য করবে।

 

ভুয়া তথ্যের দিন শেষ! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ফ্যাক্টচেকিং শেখালেন বিশেষজ্ঞরা
 #CumillaUniversity #FactChecking #DigitalLiteracy #CoU #FakeNewsAwareness #কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #ফ্যাক্টচেকিং #অপতথ্য_যাচাই #ডিজিটাল_সচেতনতা #অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: