odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th February 2026, ৮th February ২০২৬
জেফরি এপস্টেইন মৃত্যু রহস্য | লেডি ভিক্টোরিয়া হার্ভের চাঞ্চল্যকর দাবি | জেফরি এপস্টেইন কি বেঁচে আছেন? | মোসাদ কানেকশন

এপস্টেইন মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন!"—প্রিন্স অ্যান্ড্রুর প্রাক্তন প্রেমিকার বিস্ফোরক দাবিতে বিশ্বজুড়ে তোলপাড়।

odhikarpatra | প্রকাশিত: ৮ February ২০২৬ ১৫:৪৬

odhikarpatra
প্রকাশিত: ৮ February ২০২৬ ১৫:৪৬

আন্তর্জাতিক ডেস্ক:

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন করে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের প্রাক্তন প্রেমিকা লেডি ভিক্টোরিয়া হার্ভে এক বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি করেছেন, এপস্টেইন আসলে মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এলবিসি’র উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে আলাপকালে ভিক্টোরিয়া হার্ভে জানান, ২০১৯ সালে নিউ ইয়র্কের কারাগারে এপস্টেইনের আত্মহত্যার খবরটি সাজানো হতে পারে। তার দাবি, এপস্টেইনকে একটি 'ট্রিপ ভ্যানে' করে কারাগার থেকে গোপনে স্থানান্তর করা হয়েছে এবং তিনি বর্তমানে ইসরায়েলে আত্মগোপন করে আছেন।

লেডি ভিক্টোরিয়া জোর দিয়ে বলেন, "আমার কখনোই মনে হয়নি এপস্টেইন মারা গেছেন। আমার বিশ্বাস হয় না তিনি আত্মহত্যা করেছেন। তিনি সম্ভবত ইসরায়েলে পালিয়েছেন।"

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ আগস্ট নিউ ইয়র্কের একটি কারাগারের সেলে এপস্টেইনকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তৎকালীন রিপোর্টে এটিকে আত্মহত্যা বলা হলেও এপস্টেইনের ঘাড়ে রহস্যজনক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, যা নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল।

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর বরাত দিয়ে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, জেফরি এপস্টেইন ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের একজন প্রশিক্ষিত এজেন্ট ছিলেন। এমনকি তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশের হয়ে দ্বৈত চরের ভূমিকা পালন করতেন বলেও গুঞ্জন রয়েছে। গত কয়েক মাসে প্রকাশিত এপস্টেইন সংক্রান্ত লাখ লাখ নথিতে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় এই রহস্য এখন নতুন মোড় নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: