odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 2nd August 2026, ২nd August ২০২৬

৯ বিশিষ্টজন পাচ্ছেন বাংলা একাডেমী পুরস্কার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ February ২০২৬ ১৭:০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ February ২০২৬ ১৭:০০

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’-এর জন্য ৯ বিশিষ্টজনের নাম ঘোষণা করা হয়েছে। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ/গদ্য, শিশুসাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ—এই আটটি শাখায় তাদের মনোনীত করেছে বাংলা একাডেমি। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় যৌথভাবে মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন।



আপনার মূল্যবান মতামত দিন: