odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 3rd August 2026, ৩rd August ২০২৬

ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ March ২০২৬ ০০:৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ March ২০২৬ ০০:৫১

ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নতুন হামলা শুরু হয়েছে। এতে ইরানের মিসাইল লঞ্চারগুলোকে টার্গেট করা হচ্ছে।

শনিবার সকালে  ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা হামলা হিসেবে মিসাইল ছোড়া শুরু করে তেহরান। তারা ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ইরানের হামলার তথ্য শোনা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন জায়গায় সরাসরি আঘাত হানছে মিসাইল ও ড্রোন।

সূত্র: আলজাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: