odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬
মাত্র ৬ বছরে ৪০০ নাটক, শতাধিক কোটি ভিউর মাইলফলক

নাটকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের কাতারে কেয়া পায়েল

odhikarpatra | প্রকাশিত: ২৩ April ২০২৬ ০০:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৩ April ২০২৬ ০০:৫২

অধিকার পত্র ডটকম 

বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬

মাত্র ছয় বছর আগে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন কেয়া পায়েল। ‘একটাই আমার তুমি’ নাটকে অভিনয়ের জন্য প্রথম পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১০ হাজার টাকা। প্রথম কাজেই জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, অভিনয় তার জন্য সহজ পথ নয়। কঠোর পরিশ্রম ও সম্পূর্ণ নিবেদন ছাড়া এই পেশায় টিকে থাকা সম্ভব নয় বলে মনে করে একসময় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।

তবে সময় ও ভাগ্যের পরিক্রমায় আবারও অভিনয়ে ফিরে আসেন কেয়া পায়েল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্প সময়ের মধ্যেই তিনি প্রায় ৪০০টির বেশি নাটকে অভিনয় করেছেন, যার মধ্যে শতাধিক নাটক ইউটিউবে এক কোটির বেশি ভিউ অর্জন করেছে।

মিডিয়াপাড়ায় প্রচলিত রয়েছে, বর্তমান সময়ে নাটকের অভিনেত্রীদের মধ্যে কেয়া পায়েল অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী। একটি নাটকে অভিনয়ের জন্য নির্মাতাদের তার জন্য প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয় বলে জানা যায়।

তার ক্যারিয়ার ও ব্যক্তিগত সংগ্রামের নানা অজানা গল্প উঠে আসবে জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। ১৮ এপ্রিল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে বিশেষ এই পর্ব।

পডকাস্টে কেয়া পায়েল বলেন, শুরু থেকেই তিনি বিশ্বাস করতেন, অভিনয়ে মনোযোগ দিলে একদিন সাফল্য ও অর্থ নিজেই তার কাছে আসবে। তিনি মনে করেন, শুধুমাত্র টাকার পেছনে ছুটলে দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয়। তাই নিজের কাজের প্রতি নিষ্ঠাই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।