odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th June 2026, ১৮th June ২০২৬
রাজু ভাস্কর্যে ভোরবেলা মিছিল, মাইক্রোবাসসহ দুইজনকে জিজ্ঞাসাবাদে পুলিশ

টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

odhikarpatra | প্রকাশিত: ২ May ২০২৬ ২৩:১৩

odhikarpatra
প্রকাশিত: ২ May ২০২৬ ২৩:১৩

অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক 

শনিবার | ০২ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোর ৬টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে সেখানে জড়ো হয়ে মিছিল করে এবং ব্যানার প্রদর্শন করে।

মিছিল শেষে তারা দ্রুত একটি কালো রঙের হাইএস মাইক্রোবাসে উঠে এলাকা ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাসের চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— ফারহান তানভীর নাসিফ (২০১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাস চালক রুবেল।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

 

টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

#ঢাবি #টিএসসি #ছাত্রলীগ #ঝটিকা_মিছিল #ডিএমপি

 



আপনার মূল্যবান মতামত দিন: