odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬
প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ, সমস্যার সমাধানে নেওয়া হবে পদক্ষেপ

বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৬ ২১:০৮

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৬ ২১:০৮

অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক :

ঢাকা | ০৪ মে ২০২৬:
বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রসিকিউশন টিমের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে ট্রাইব্যুনালের কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় এসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে মতবিনিময় হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ করে এখন পর্যন্ত এমন কোনো বিষয় পাওয়া যায়নি, যা নিয়ে প্রশ্ন তোলা যায়।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৭ থেকে ৬৫ বছরে নামিয়ে আনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি সংসদীয় বিশেষ কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল। তবে এটি আলোচনার উপযুক্ত ফোরাম নয় বলে সরকার মনে করে। তিনি বলেন, সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে বিষয়টি উত্থাপন করা হলে তখন তা নিয়ে আলোচনা করা যেতে পারে, কারণ এর সঙ্গে সংবিধান সংশোধনের বিষয় জড়িত।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: