odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 9th May 2026, ৯th May ২০২৬
রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক বলার চেষ্টা জ্ঞানের ঘাটতির পরিচয়’

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

odhikarpatra | প্রকাশিত: ৮ May ২০২৬ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ৮ May ২০২৬ ২৩:৫২

অধিকারপত্র ডটকম 

নওগাঁ প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব Mirza Fakhrul Islam Alamgir বলেছেন, বিশ্বকবি Rabindranath Tagore সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন। তাকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়।

শুক্রবার (৮ মে) নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। যারা তাকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন, তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে। তিনি শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন।”

পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর পতিসরের কৃষকদের উন্নয়নের জন্য কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা দিয়েছিলেন। কবির সেই চিন্তাধারাকে ধারণ করেই বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। স্বাগত বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্র অনুরাগীরা উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমি ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে পতিসর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও রবীন্দ্রপ্রেমীরা পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে জড়ো হন।



আপনার মূল্যবান মতামত দিন: