odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 9th May 2026, ৯th May ২০২৬
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী আয়োজন সিরাজদিখানে

মাদকবিরোধী সাংবাদিক-পুলিশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত, সাংবাদিক একাদশের জয়

odhikarpatra | প্রকাশিত: ৮ May ২০২৬ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ৮ May ২০২৬ ২৩:৫২

অধিকারপত্র ডটকম 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

“মাদককে না বলি, শান্তি-সুখের সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন করে সিরাজদিখান থানা পুলিশ।

শুক্রবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজদিখান থানা পুলিশ একাদশ ও সিরাজদিখান সাংবাদিক একাদশের মধ্যে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে সিরাজদিখান থানা পুলিশ একাদশকে পরাজিত করে সাংবাদিক একাদশ জয়লাভ করে।

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ বলেন, “পুলিশ ও সাংবাদিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের ক্রীড়া আয়োজন দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং খেলাধুলায় মনোযোগী করতে আমাদের এ আয়োজন। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজূ নজরুল ইসলাম বাবুল ও ইমতিয়াজ উদ্দিন বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।



আপনার মূল্যবান মতামত দিন: