odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 16th September 2026, ১৬th September ২০২৬
৭৬ লাখ টাকার আর্থিক লেনদেন নিয়ে আদালতের আদেশে অভিযান চালায় পুলিশ

চেক জালিয়াতির মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ১০ May ২০২৬ ১৮:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১০ May ২০২৬ ১৮:৩৪

অধিকারপত্র ডটকম 

জামালপুর প্রতিনিধি,

জামালপুর: ৭৬ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় জামালপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জামালপুর পৌর এলাকার সরদারপাড়া থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, প্রায় এক বছর আগে ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবসায়ী এরশাদ আলীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন হারুনুর রশীদ। নির্ধারিত সময়ে টাকা ফেরত না পাওয়ায় আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

মামলার শুনানি শেষে আদালত অভিযুক্তের অনুপস্থিতিতে ৭৬ লাখ টাকা পরিশোধের নির্দেশ এবং এক বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সরদারপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে মেলান্দহ থানায় নেওয়া হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান চালিয়ে হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: