odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 17th September 2026, ১৭th September ২০২৬
আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো আনুষ্ঠানিক আকদ

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন, উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব

odhikarpatra | প্রকাশিত: ১৪ May ২০২৬ ০০:১৬

odhikarpatra
প্রকাশিত: ১৪ May ২০২৬ ০০:১৬

অধিকারপত্র ডটকম 

ঢাবি প্রতিনিধি 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আকদ অনুষ্ঠানে অংশ নিয়ে নবদম্পতিকে দোয়া ও শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

সাদিক কায়েমের সহধর্মিণীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক। তাঁর পিতা আইয়ুব আলী ফরায়েজি এবং মাতা রুকসানা পারভীন আসমা। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

এর আগে বিয়েকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। দাওয়াত ও সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের বিষয়টিও আলোচনায় আসে।

এদিকে আকদ অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: