odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 14th May 2026, ১৪th May ২০২৬
হামে শিশুমৃত্যুর ঘটনায় বিক্ষোভ সমাবেশ, দোষীদের বিচারের দাবি

ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি আইনজীবীদের

odhikarpatra | প্রকাশিত: ১৪ May ২০২৬ ১২:০৮

odhikarpatra
প্রকাশিত: ১৪ May ২০২৬ ১২:০৮

অধিকার পত্র ডেস্ক প্রকাশ: ১৪ মে ২০২৬

হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা আইনজীবী সমিতির একাংশের আইনজীবীরা।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ঢাকা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবী’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একটি অংশ অংশ নেয়।

সমাবেশে উপস্থিত ছিলেন আইনজীবী মো. কায়েস আহমেদ অর্ণব, সিফাত আমিনুল করিম, গোলাম রাব্বানি, রাসেল আহমেদ এবং ফারজানা ইয়াসমিন রাখীসহ শতাধিক আইনজীবী। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে বিচার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, ইউনিসেফের সতর্কবার্তা উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার টিকা সংগ্রহে প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে ‘উন্মুক্ত দরপত্র’ বা ওপেন টেন্ডার পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। এর ফলে দেশে হামের টিকার সংকট তৈরি হয় এবং সময়মতো টিকা না পাওয়ায় চার শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে বলে দাবি করেন তারা।

আয়োজকদের পক্ষে আইনজীবী কায়েস আহমেদ অর্ণব বলেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নুরজাহান বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, শুধু হাম নয়, অন্যান্য টিকার ক্ষেত্রেও সরকারের গাফিলতি ছিল।

আইনজীবী সিফাত আমিনুল করিম বলেন, আগের টিকা সরবরাহ চুক্তিগুলো বাতিল করা হলেও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ে।

কর্মসূচির শেষ পর্যায়ে কয়েকজন আইনজীবী চোখ ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, “চার শতাধিক শিশুর মৃত্যু কেবল গাফিলতি নয়, এটি একটি অপরাধ।”



আপনার মূল্যবান মতামত দিন: